বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিয়া মনি (১৫) আজিম শেখ ও হনুফা বেগমের মেয়ে। তিনি রাজৈর গ্রামে নানী হালিমা বেগমের কাছে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এলাকাবাসী রাস্তার ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শরণখোলা থানার ওসি সামিনুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply