স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

ঝিনাইদহের মহেশপুরে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ এবং মোবাইলে ভিডিও ধারণ করার ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বাগদিয়ার ও সামন্তা এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মহেশপুরের বাগদিয়ার গ্রামের হাফিজুর রহমানের ছেলে হযরত আলী (১৮) ও সামন্তা চারাতলা পাড়ার সামন্তা চারাতলা পাড়ার আনোয়র হোসেনের ছেলে আসের আলী ওরফে রাজু (১৯)।

স্থানীয় সূত্র জানায়, গত ২৬ মার্চ সন্ধ্যায় ওই স্কুলছাত্রী পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল।

পথিমধ্যে সামন্তা বাগদিয়ার গ্রামের রাস্তার ওপর থেকে দুই যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে আরো দুই যুবক যোগ দেয়। পরে ওই স্কুলছাত্রীর হাত বেঁধে ও মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। ওই ঘটনার ভিডিও ধারণ করে এক যুবক।

ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে ওই স্কুলছাত্রীকে ভয়-ভীতি দেখানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর ফুফু বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে পাঠানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme