নিউজ ডেস্ক:
টানা ২২ দিন পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ ধরা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে জাল, নৌকা ও ট্রলার নিয়ে ইলিশসহ অন্যান্য মাছ শিকারে নেমে পড়বেন জেলেরা।
এক্ষেত্রে মৎস্য বিভাগ বলছে, অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে।
উপকূলীয় ঘাট ঘুরে দেখা গেছে, অপেক্ষার পালা শেষ। ঘাটে ঘাটে জেলেদের কর্মব্যস্ততার চিত্র। কেউ জাল বুনছেন, কেউবা ইঞ্জিন মেরামতের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঘাটে ঘাটে চলছে ইলিশ শিকারে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি।
ইলিশ ধরা নিষেধাজ্ঞার দীর্ঘ ২২ দিন পর নদী ও সাগরে মাছ শিকারে যাবেন জেলেরা। তাই অনেকটাই হাসি মুখ তাদের। নদীতে নেমে পর্যাপ্ত ইলিশ পেয়ে সংকট দূর করতে পারবেন বলে আশাবাদী জেলেরা।
Leave a Reply