জয়পুরহাটে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার

জয়পুরহাটে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার

ইমরান হোসেন, জয়পুরহাট


জয়পুরহাট শহরের নতুনহাট রোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার করেছে র‌্যাব ও বিজিবি।

সোমবার রাত ৮টার দিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‌্যাব জানায়, গত রাতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জয়পুরহাট শহরের নতুনহাট সড়কে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে ফাঁকা জায়গায় বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক ও জর্দার কার্টুন পড়ে আছে এমন সংবাদ র‌্যাবকে জানায়। এরপর র‌্যাব ও বিজিবি সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ৫১ কার্টুনে রাখান ১৫ হাজা ৬৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৫টি বস্তায় ৭ হাজার ২০০ পিস জর্দা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা। এ ঘটনায় সোমবার সদর থানায় জিডি করা হয়েছে।

 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme