নওগাঁ প্রতিনিধিঃ
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই “ প্রকল্প কর্তৃক আয়োজিত বিশ^ জুড়ে লিঙ্গ বৈষম্য দূর করা, শৈশবে কন্যা শিশুর শিক্ষা, পুষ্টি, চিকিৎসা, বাল্য বিয়ে বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করার একটি সহায়ক পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রকল্পের বিভিন্ন কাজের ধারাবাহিকতায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৩ সেন্ট্রাল গার্লস হাই স্কুল নওগাঁয় অনুষ্ঠিত হয়। এই দিবসের প্রতিপাদ্য হলো-বিনিযোগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী এবং আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। গতকাল ১০ টায় সেন্ট্রাল গার্লস হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের নওগাঁর উপ-পরিচালক নুর মোহাম্মদ।
মিফতাহুল জান্নাত ইয়ুথ লিডার এর সভাপতিত্বে¡ এবং ইয়ুথ সদস্য চৈতি রানী সাহা এর সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রী। স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ুথ সদস্য নওশীন ইশা শান্তা। প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করেন অধিকার এখানে, এখনই প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার ফারজানা রেজা রুমি ।
প্রধান অতিথি বলেন যে, নারী পুরুষের সমতা নিশ্চিত করতে হবে । নারীদের সুস্থতা ও তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য বাল্য বিয়ে বন্ধে সকলকে কাজ করতে হবে এবং বাল্য বিয়ে বন্ধ নিশ্চিত করতে হবে। কন্যাদেরকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে হবে তাহলেই আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা শিক্ষা অফিসার লূৎফর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাফ হোসেন, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান।
পরে প্রধান অতিথি চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন। উক্ত দিবসে সেন্ট্রাল গার্লস হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক , ব্র্যাক কর্মকর্তা এবং ইয়ুথ গ্রুপের সদস্যসহ মোট প্রায় ২০০ জন অংশ গ্রহন করেন।
Leave a Reply