বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) রাতে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোমবার (১৮ মে) সকালে সদর থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সে মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার করা আসামিরা হলো- বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার রায়হানের ছেলে কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাঁধন পাইকার (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি (১৯)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। ওই তরুণী রবিবার রাত ৮টার দিকে মহানগরীর পুলিশ প্লাজার ৭ম লেভেলে ‘লাক জোন’ নামক দোকানে যান। সেখানে আগে থেকেই কাওসার, বাঁধন, সাদিক ও অপর একজন ছিল। তারা সবাই মদপানের পরিকল্পনা করেন। পরে একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। এরপর রাত সোয়া ১০টার দিকে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট রাস্তার পাশে নির্মাণাধীন বাড়িতে যায়। সেখানে রনি তাদের সঙ্গে যোগ দেয়।

মদপানের একপর্যায়ে অভিযুক্তরা তরুণীকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় যায়। তখন ভুক্তভোগী চিৎকার দিয়ে পথচারীদের সহযোগিতা চান। এ সময় বাঁধন পালিয়ে যায়। স্থানীয়রা খবর দিলে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ওই তরুণী সোমবার সকালে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme