জয়পুরহাটে ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

জয়পুরহাটে ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের মামলায় সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সেনাসদস্য সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের মাফেজুল ইসলাম ছবুর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়ের বাবা মালয়েশিয়াতে থাকতেন। সেই সুবাতে সে মাকে নিয়ে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের নানা বাড়িতে থাকতেন। গত ২০২২ সালের ১৪ জুন মেয়েটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে অন্য শিশুরা চলে গেলে সেনা সদস্য ওই মেয়েকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার চাচার বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন। মেয়েটি বাড়িতে আসার পরদিন অসুস্থ হয়ে পড়লে তার পরিবারকে বিষয়টি খুলে বলে। পরবর্তীতে ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীল আক্কেলপুর থানার এসআই মোঃ আসাদুজ্জামান এ মামলার শুনানি ও ৮ জনের স্বাক্ষী শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন। রায়ের পর আসামীকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme