আক্কেলপুরে ৫ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

আক্কেলপুরে ৫ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)

জয়পুহাটের আক্কেলপুরে চলতি মৌসুমে সাড়ে ৫ হাজারের অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে সার ও বীজ প্রদান করা হয়েছে। এছাড়া এসময় ইঁদুর নিধনের উদ্বোধন করেন কৃষি অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে চলতি ২০২৩- ২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসুচির আওতায় রবি মৌমুমে উপজেলার ৫ হাজার ৫’শত ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্য সার ও বীজ বিতরণ এবং ইঁদুর নিধন অভিযানের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।

মৌসুমের শুরুতেই একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ৪ হাজার ১শ কৃষককে এক বিঘা পরিমান জমিতে বপনের জন্য সরিষা, ৩ জনকে ভুট্রা, ১ হাজার জনকে গম, ৫০ জনকে পেঁয়াজ, ৩০ জনকে মুগডাল ও ৫০ জনকে মশুড় ডাল বীজ আনুষ্ঠানিক ভাবে প্রদান করেছেন।

এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলার কৃষক বান্ধব উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ভেটেনারী সার্জন ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী প্রমুখ।

বক্তারা কৃষকদের মধ্যে বিনামুল্য বিতরণের জন্য প্রাণোদনার সার ও বীজ বিতরণে কোন অনিয়ম না হয় সে বিষয়ে কৃষি বিভাগের সকল দায়িত্বশীলদের মনোযোগি হতে পরামর্শ সহ সার্বক্ষণিক নজরদারি করার করার প্রত্যয় ব্যক্ত করেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত সূলতানা ফেরদৌসি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme