নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের মুক্তির মোড়ে কেন্দ্র শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত নওগাঁ সরকারি টেশনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কলিম উদ্দিন সরকার, আইডিইবি’র জেলা শাখার সভাপতি এ,কেএম নাজমুল আলম, সাধারণ সম্পাদক ফেরাউল ইসলামসহ অন্যান্যরা। র্যালীতে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স অফিসার ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে এক নৃত্য পরিবেশিত হয়।
Leave a Reply