জয়পুরহাট প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার প্রত্যয়ে জয়পুরহাটে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাঁচবিবি গোহাটি থেকে ৫ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করেছে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডঃ সামছুল আলম দুদু।
শোভাযাত্রায় অংশ নেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক সাইফুল ইসলাম সাবু, পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু ও আরিফ রাব্বানী ইস্তিni আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরা হয় এবং পাশাপাশি বিএনপি জামায়াতকে বয়কটের আহ্বান জানানো হয়।
এর আগে পাঁচবিবি গোহাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply