নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ বলেছেন, দেশের খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধানে কাজ করছে বিজ্ঞানীরা। সেই সাথে খনিজ সম্পদের যথাযত ব্যবহার নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) ও বিসিএসআইআর হলরুমে ‘খনিজ সম্পদের যথাযত ব্যবহার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শীর্ষক অংশীজন এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে উদ্ভাবিত দেশীয় পণ্য ব্যবহার করে নানামুখী শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। সারাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদ গুলো গবেষনা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। শিল্প কারখানা স্থাপনে দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদান করা ছিল কর্মশালার মুল লক্ষ্য।
জয়পুরহাট আইএমএমএমের ড. মোহাম্মদ পরিচালক নাজিম জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস, ব্যবসায়ী আমিনুল বারী, আব্দুল আজিজ মোল্লাসহ অন্যান্যরা।
Leave a Reply