দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ

দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ

অনলাইন ডেস্ক:

প্রেম করে বিয়ে করেছিলেন জামালপুরের ইশান মাহমুদ শ্রাবণ (২১) নামের এক যুবক। তবে সেই বিয়ে ৩০ দিনও স্থায়ী হয়নি। মাত্র ১০ দিনের মাথায় তাকে ডিভোর্স দেন তার স্ত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক মণ দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ নিয়েছেন ওই যুবক।

উপজেলার কুলিয়া ইউনিয়নের পরগলি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা যায়, ইশান সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। ছোটবেলা থেকে নানাবাড়িতে লেখাপড়া করতেন। এসএসসি পাসের পর মির্জাপুর ফিরে আসেন তিনি। পরে নান্দিনা এলাকার শেখ আনোয়ার হোসেন কলেজে ভর্তি হওয়ার পর স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

তাদের তিন বছরের প্রেম গত ২৯ অক্টোবর শুভ পরিনয়ের মুখ দেখে। জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয় তাদের। বিয়ের বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার ইশানের বাড়িতে আসে। কিন্তু তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায় মেয়ের পরিবার। একপর্যায়ে ৮ নভেম্বর ইশানকে ডিভোর্স দেন তার স্ত্রী। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ইশান। এরপর তাকে নানাবাড়িতে পাঠিয়ে দেয় পরিবার। সেখানেই শুক্রবার বিকেলে এক মণ দুধ দিয়ে গোসল করে প্রেমে না জড়ানো এবং বিয়ে না করার শপথ নেন তিনি।

ইশান মাহমুদ জানান, বিয়ের মাত্র ১০ দিনের মাথায় তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছেন। এ স্মৃতি নিয়ে সারাজীবন কাটিয়ে দিতে চান তিনি। তবে তিনি নিজের ভুল শুধরে নিয়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন জীবনে আর প্রেম ও বিয়ে করবেন না। একইসঙ্গে প্রাক্তন স্ত্রীকে ‘ক্ষমা করে’ দিয়ে তার প্রতি কোনো অভিযোগ নেই বলেও জানান এ যুবক।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme