নওগাঁ প্রতিনিধি:
নবান্ন উৎসব উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় নিত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা কমিটি এর আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোরশেদা বেগম শিল্পী।
এসময় জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কোয়েস উদ্দিন, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রায়হান আলম, সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীসহ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে স্থানীয় শিল্পীরা নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।
Leave a Reply