অজুহাত দিয়ে চালের দাম বাড়ানোর চেষ্টা মেনে নেয়া হবেনা: খাদ্যমন্ত্রী

অজুহাত দিয়ে চালের দাম বাড়ানোর চেষ্টা মেনে নেয়া হবেনা: খাদ্যমন্ত্রী

 নওগাঁ প্রতিনিধি

চালের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে নওগাঁসহ সারাদেশে চলতি আমন মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন।

খাদ্যমন্ত্রী বলেছেন, ইতোমধ্যে ৬০ ভাগ ধান কাটা হয়েছে। নতুন ধান বাজারে উঠতে শুরু করেছে। ধানের দামও এখন কম। এ অবস্থায় চালের দাম বৃদ্ধির কোন সুযোগ নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে-শস্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। চলতি মৌসুমে আমনের ফলনও ভালো হয়েছে। দেশে প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুদ আছে। চালের বাজারদর স্থিতিশীল রাখতে প্রসাশন দৃষ্টি রাখছে। অজুহাত দিয়ে চালের দাম বাড়ানোর চেষ্টা মেনে নেয়া হবেনা।
মিল মালিকদের উদ্দেশ্যে সাধন চন্দ্র মজুমদার বলেন, কোয়ালিটির মানদন্ডে উত্তীর্ণ না হলে সে চাল গুদামে পাঠাবেন না। চালের কোয়ালিটির সাথে কোন আপস হবে না। এসময় তিনি খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক ধান চাল সংগ্রহের পরামর্শ দেন।

সাধন চন্দ্র মজমুদার বলেন, কৃষক যেন গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হয় সেটা খাদ্য কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। ফুডগ্রেইন লাইসেন্স ছাড়া কেউ যেন ধান চালের অবৈধ ব্যবসা করতে না পারে সেদিকে প্রসাশনের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন তিনি। একই সাথে তিনি পাক্ষিক মজুত বিক্রির রিপোর্ট প্রেরণের নির্দেশনা দেন।

এ বছর আমন মৌসুমে সারাদেশে ৩০ টাকা দরে ২ লাখ টন ধান ও ৪৪ টাকা দরে ৪ লাখ টন সেদ্ধ চাল এবং ৪৩ টাকা দরে ১লাখ টন আতপ চাল কিনবে সরকার। সংগ্রহ অভিযান চলবে আগামী ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন, অতিরিক্ত মহাপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (সংগ্রহ) মনিরুজ্জামানসহ বিভিন্ন জেলার জেলা প্রসাশক,পুলিশ সুপার,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, মিল মালিক, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ সংযুক্ত ছিলেন।

এদিকে নওগাঁয় চলতি আমন মৌসুমে ধানের উৎপাদন ও সংগ্রহ লক্ষ্যমাত্রা সম্পর্কে তথ্য তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রশাসক গোলাম মওলা। এ সময় পুলিশ সুপার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, মিল মালিক, কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে- চলতি আমন মৌসুমে জেলায় ৩০ টাকা কেজি দরে ৭ হাজার ৬১৪ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১৭ হাজার ৩৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme