৭২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

৭২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

নিউজ ডেস্ক:

চাঁদপুর সদরের বালিয়া এলাকা থেকে বিশাল আকৃতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ওই এলাকার ত্রিপুরা পল্লী থেকে প্রায় ৭২ কেজি ওজনের কচ্ছপটির সন্ধান মেলে।

ত্রিপুরাপল্লী জনগোষ্ঠীর সভাপতি কর্নরাজ ত্রিপুরা জানান, তার সম্প্রদায়ের কয়েকজন জেলেদের কাছ থেকে কচ্ছপটি সংগ্রহ করে। তবে কত টাকার বিনিময়ে তা সংগ্রহ করেছে। তাও জানাতে চাননি তিনি।

চাঁদপুর বন বিভাগের কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, কচ্ছপটি দেখে মনে হয়-এটি অনেক পুরনো। কোথায় থেকে কারা এটি বালিয়ায় বিক্রির জন্য নিয়ে এসেছে। তা জানাতে চান না ত্রিপুরা পল্লী লোকজন। দুপুরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে তা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, এর আগে এত বড় কচ্ছপ কখনো দেখেননি তারা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলম জানান, পানি থেকে ডাঙায় থাকায় অনেকটা অসুস্থ কচ্ছপটি। তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুটা শারীরিক উন্নত দেখা দিলে বিকেলেই কচ্ছপটিকে চাঁদপুরের মেঘনা নদীতে অবমুক্ত করে বন বিভাগ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme