বাসচাপায় নানি-নাতি নিহত

বাসচাপায় নানি-নাতি নিহত

প্রতিকী ছবি

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসচাপায় নানি ও নাতি নিহত হয়েছেন।

নিহতরা হলেন গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তার সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ।

জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে  জোহরা বেগম তার মেয়ে সুফিয়া আক্তারকে তার শিশুপুত্র আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই নানি জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহর মৃত্যু হয়। মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান। দুজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘নিহতদের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এই ঘটনার নানি ও নাতি নিহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme