জয়পুরহাটে পিকআপে আগুন, আরও একজন গ্রেফতার

জয়পুরহাটে পিকআপে আগুন, আরও একজন গ্রেফতার

সেলিম হোসেন, জয়পুরহাট

জয়পুরহাটে পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার বিষ্ফোরক মামলার আসামী হাসান বশরীকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রাতে সদর উপজেলার তেঘরবিশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাসান বশরী (৩৮) জয়পুরহাট পৌরসভার পাঁচুরচক এলাকার ফজলুল হকের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গত ১৮ নভেম্বর রাতে সদর উপজেলার চকদাদরা ফকিরপাড়ার খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বের সড়কে একটি পিকআপের গতিরোধ করে হাসান বশরীসহ আরো ৩০/৩৫ জন লোক গাড়ী ভাংচুরসহ পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনার পর সদর থানায় একটি বিষ্ফোরক আইনে মামলা দায়ের হলে দুর্বৃত্তরা আত্মগোপনে চলে যায়। এরপর গতরাতে  তথ্যপ্রযুক্তির সহায়তায় এ মামলার এজাহার নামীয় আসামী হাসান বশরীকে গ্রেফতার করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme