জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি ও লাইব্রেরীর উদ্বোধন ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ধানমন্ডি এলাকায় বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি ও লাইব্রেরীর উদ্বোধন করেন জেলা বারের ও প্রেসক্লাবের সভাপতি এড নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। এসময় বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি ও লাইব্রেরীর আয়োজনে আলোচনা সভা ও কবিতা উৎসবে সংগঠনটির সভাপতি সাংবাদিক আবু বকর সিদ্দিক এর
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভারতের পশ্চিম বঙ্গের বালুরঘাট জেলার সমাজ সেবক, মানবাধিকার কর্মী কবি সূরজ দাস। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সরকারি গন গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ রোকনুজ্জামান, ভারতের পশ্চিম বঙ্গে বালুরঘাটের নৃত্য শিল্পী শুভঙ্কর রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি ও সাংবাদিক মাজেদ রহমান, সাংবাদিক আঃ আলীম, রানা, প্রমুখ।
অনুষ্ঠানে কবি সূরজ দাসসহ সংগঠনের আবৃত্তিকারকরা কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে বগুড়া, নওগাঁ, দিনাজপুর ও জয়পুরহাটের কবিরা অংশ গ্রহন করেন।
লাইব্রেরিটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারন পাঠকের জন্য খোলা থাকবে বলে জানানো হয়।
Leave a Reply