নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরি এলাকায় লাইলী বেগম (৫০) নামে এক চাতাল শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে মেসার্স উজ্জ্বল চালকলের একটি ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
লাইলী বেগম জেলার মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী। তার স্বামীও একই চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এই ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ হত্যাকান্ডে সঙ্গে শামীম হোসেন জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লাইলী বেগম ও শামীম হোসেন দম্পতি দীর্ঘ দিন ধরে হাট চকগৌরি এলাকার মেসার্স উজ্জ্বল চালকলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তারা চাতালে শ্রমিকদের তৈরি করা ঘরেই বসবাস করতেন। গতকাল শনিবার রাতে লাইলী ও তার স্বামী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে অনেক বেলা হয়ে গেলেও লাইলী ও শামীম কাজে না আসায় অন্য শ্রমিকেরা তাদের ঘরে গিয়ে দেখেন লাইলীর রক্তাক্ত লাশ পড়ে আছে। তার স্বামী শামীম হোসেন ঘরে নেই। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মহাদেবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মোজাফফর হোসেন বলেন, ওই নারী শ্রমিকের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তার স্বামী এ হত্যাকা-ে সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
Leave a Reply