সেলিম হোসেন, জয়পুরহাট
জয়পুরহাটের দিওড় এলাকা থেকে ধানের বস্তার ভিতর ফেন্সিডিল বহনকালে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৩ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১৬০০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন দিওড় এলাকা হতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ক। মোঃ দেলোয়ার হোসেন (৪৮), পিতা-আব্দুল জব্বার, সাং-সীড হারিপুর ও খ। মোঃ আব্দুল মান্নান (৪৫), পিতা-মৃত আলাউদ্দিন, সাং-কোমরপুর উভয়ের থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী দেলোয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী দেলোয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ আব্দুল মান্নান ও আজাদুল এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে RAB-5, CPC-3 এর গোয়েন্দা দল দেলোয়ার এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ০৩-১২-২০২৩ ইং তারিখে ১৬০০ ঘটিকায় অভিনব কায়দায় ধানের বস্তার ভিতর অবৈধ মাদক দ্রব্য বহনকালে জয়পুরহাট জেলার সদর থানাধীন দিওড় নামক এলাকা থেকে RAB-5, CPC-3 এর একটি আভিযানিক দল মাদক ব্যবসায়ী দেলোয়ার ও মান্নানকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদ্বেয়ের কাছে রক্ষিত ধানের বস্তা তল্লাশী করে ধানের বস্তার ভেতর হতে অবৈধ মাদকদ্রব্য ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে RAB-5, CPC-3, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply