সফিউল আলম সফিঃ আক্কেলপুর(জয়পুরহাট)
হাত ও পা বাঁধা অবস্থায় আম গাছের ডালে গলায় দড়ি লাগানো ও মাটিতে পা স্পর্শ অবস্থায় উদ্ধার করা নরেশকে হত্যা করার দায় স্বীকার করেছেন নিহতের স্ত্রী ও পুত্র। তাদেরকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গত সোমবার সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের তুলসীগঙ্গা নদীর তীরে মাদারতলী ঘাটের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পুলিশ উদ্ধার করে নরেশ রবিদাস (৪৫) নামের এক যুবকের মরদেহ।
মরদেহটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী মাঠপাড়া গ্রামের গ্রাম পুলিশ বিরেন রবিদাসের ছেলে নরেশ রবিদাসের(৪৫)। তিনি পেশায় (চর্মকার) জুতা মেরামতের কাজ করতেন।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ নানা ভাবে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশ জিজ্ঞাসা বাদের জন্য নিহতের স্ত্রী শান্তনা রানি (৪৫) ও পুত্র সুজন রবিদাস (২২) কে ওই দিন থানা হেফাজতে নেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী এবং ছেলে হত্যার দায় স্বীকার করলে পুলিশ তাদেরকে গত মঙ্গলবার আদালতে প্রেরন করেছেন বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান নিশ্চিত করছেন। এ বিষয়ে আক্কেলপুর থানায় স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছেন।
Leave a Reply