পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক



চাঁদপুরের কচুয়ার পূর্ব কালচোঁ গ্রামে পানিতে ডুবে আপন দুই জেঠাতো-চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের ইয়াছিন তালুকদারের দেড় বছরের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের দুই বছরের ছেলে আবরার হোসেন।

স্থানীয়রা জানান, কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে সবার অগোচরে শিশু দুটি পানিতে পড়ে যায়। একপর্যায়ে তাদের খোঁজাখুঁজি পর পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme