বিদ্যুতায়িত হয়ে ৩ ব্যক্তির মৃত্যু

বিদ্যুতায়িত হয়ে ৩ ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:



নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অসীম কুমার দাস জানান, বেলা পৌনে ৩টার দিকে একটি প্রাইভেট হাসপাতাল থেকে ৩ জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। নিহতরা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme