আমার বক্তব্য স্পষ্ট, হাসপাতাল অবশ্যই থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

আমার বক্তব্য স্পষ্ট, হাসপাতাল অবশ্যই থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:


স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি। জীবন একটাই, চলে গেলে সংশোধনের সুযোগ নেই। আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করার পক্ষে না। কিন্তু হাসপাতালগুলোতে যা যা দরকার, সেগুলো মেনে যদি চলে তাহলে কোনো আপত্তি নেই। অতীতে কী হয়েছে সেগুলো বলে লাভ নেই। আমার বক্তব্য খুব স্পষ্ট, হাসপাতাল থাকবে, অবশ্যই থাকবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারিও থাকবে।

শনিবার সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেখানে সেখানে তো আইসিইউ খোলা যায় না। একটা আইসিইউ খুলতে গেলে তার সাপোর্টিং ডকুমেন্টস লাগে। হার্টের রোগী রাখতে গেলে তার সঙ্গে সাপোর্টিং জিনিস লাগে। আমরা যে অভিযান চালাচ্ছি, এই অভিযান চলবে, এটি বন্ধ হবে না। মাঝামাঝে প্রয়োজন হলে আমিও যাবো। আমরা সংশোধন করে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই, যাতে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।

বেইলি রোডের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করছিলাম। উনি আমাকে বললেন, দেখ সামন্ত, এই যে অনিয়মগুলো হয়, এগুলোর বিরুদ্ধে আমি বহুবার বলেছি। আমি তো দেখছি যে, মানুষের কী করুণ মৃত্যু।’ আমার (মন্ত্রী) মনে হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দফতরগুলোকে, রাজউককে আরও সজাগ হওয়া উচিত। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্রাণ চলে গেল। এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। আমি মনে করি, এর বিরুদ্ধে অভিযান চলা উচিত।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme