অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় নারীসহ নিহত ৪

অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় নারীসহ নিহত ৪

টাঙ্গাইল সংবাদদাতা


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী।

রবিবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গায়রাবেতিল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), তেলিপাড়ার মো. তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০) এবং নয়াপাড়ার সমেজ মিয়ার ছেলে নাজমুল ইসলাম (৩৪)।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, বিকেলে সখিপুর থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরও দুজন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme