সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুরে মাসিক আইন শৃংখলা সহ একাধিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭অক্টোবর সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা কমিটি, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি ও কিশোর –কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক কমিটি ও শারদীয় দুর্গাপুজা অবাধ ও শান্তিপুর্ণ ভাবে উদ্যাপনের লক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভমি) ফিরোজ হোসেন, কৃষি অফিসার এমরান হোসেন, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী,থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম,উপজেলা আ’লীগের সভাপতি অবঃ মুজিবুর রহমান সরকারী কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,তিলকপুর ও সোনামুখী ইউপি চেয়ারম্যান সেলিম মাহমুদ সজল ও ডি এম রাহেল ইমাম, কলেজ বাজার বনিক সমিতির সভাপতি কাজী শফিউদ্দিন ও পুরাতন বাজার বনিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সহ ৩৮টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
সভায় মাদ্রক দ্রব্যর অপব্যবহার রোধে করণীয়, বাল্য বিবাহ প্রতিরোধ. প্রকাশ্য ধুমপান, স্বাস্থ্য বিষয়ক কর্মপন্থা অবলম্বন ও কিশোর কিশোরীদের সাইবার অপরাধে যাতে জরিয়ে না পড়ে সে লক্ষে নাগরিক সু রক্ষায় সচেতন হতে কারিগরি জ্ঞানের উপর গুরুত্বারোপ করে আলোচনা হয়।
আলোচনায় ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠানিক ও সোসাইটির উপর গুরুত্বারোপ প্রধান্য পায়, যাতে করে সাইবার অপরাধ বৃদ্ধি না পায় সে লক্ষে জনসচেতনতা বারানোর উপরও গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
এছাড়া উপজেলা প্রশসন ও পরিষদের অর্থায়নে সকল পুজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Leave a Reply