নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেসের মোড় এলাকায় ট্রেনের ধাক্কায় গোবিন্দ ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোবিন্দ চন্দ্র ঘোষ নওগাঁর বদলগাছি উপজেলার সাগরপুর গ্রামের মৃত হুলু ঘোষের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, নিহত গোবিন্দ চন্দ্র ঘোষ দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে তিনি বাড়ী থেকে বের হয়ে যান। এরপর আক্কেলপুর উপজেলার কেসের মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply