সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক পৃথক ঘটনায় ৩জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পরকীয়ার জেরে স্বামী স্ত্রীরমধ্যে কলহে উপজেলার ভিকনী গ্রামের আইয়ুর আলীর স্ত্রী সুমি খাতুন (২৮) গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। এ ঘটনায় সুমির স্বামী আইয়ুব হোসেন কিটনাশক পান করে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় রয়েছেন। পুলিশ সুমির মরদেহ উদ্ধার করে বুধবার সকালে জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করছেন।
অপরদিকে বুধবার উপজেলার অনন্তপুর গ্রামের খাজামুদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৫০) সকাল সাড়ে দশটায় একটি ব্যাটারি চালিত রিক্সাভ্যানে করে অন্যদের সাথে আক্কেলপুর বাজারে যাবার পথে ওই রিক্সাভ্যানের মাঝখানের লোহার দন্ড ভেঙ্গে পড়ে। এতে জাহিদুলের কোমরের কাছে মেরুদন্ড ভেঙ্গে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের স্বজনরা হাসপাতাল থেকে দ্রæত মরহেদ নিয়ে বাড়িতে গেছেন।
এছাড়া উপজেলার রায়কালী ইউনিয়নের গুডম্বা গ্রামের মুক্তার হোসেনের দু’বছরের শিশু পুত্র আমির হামজা পুকুরের পানিতে ডুবে মুত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছেন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মন্ডল।
Leave a Reply