সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)
আলু চাষের অন্যতম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা। এ উপজেলার হাট বাজারে ওঠতে শুরু করেছে আগাম রোপনকৃত নতুন আলু। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২’শ টাকা দরে।
বাজারে শীতের আগাম নতুন নতুন অনেক শাক সবজির সাথে যোগ হয়েছে নতুন আলু। আমদানী তুলনা মুলক অনেক কম। দাম অনেকটা বেশি। প্রতি কেজি আলু খুচরা বাজারে ২’শত টাকা কেজিতে বিক্রী করতে দেখা গেছে।
এ সব সবজির সাথে বিশেষ করে যোগ হয়েছে- কেশুড়, মাটিআলু (স্থানীয় নামপোড়ালু) মিষ্টি আলু,পাতা সহ পিঁয়াজ মানকচু, চুকা শাক সহ নতুন নতুন অনেক সবজি ও শাক।
Leave a Reply