আক্কেলপুরে বাল্যবিয়ে নিরোধ কমিটির আলোচনা সভা

আক্কেলপুরে বাল্যবিয়ে নিরোধ কমিটির আলোচনা সভা

সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাকে বাল্য বিয়ে, নারীনির্যাতন ও ইভটিজিং নিরোধ কল্পে ব্রাক সোনামুখী শাখা তাদের সুরক্ষা কর্মসুচীর আওতায় সুধীজনদের নিয়ে এক আলোচনা সভা করেছেন।

nকাল ১০টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সু রক্ষা কর্মসুচীর আওতাধীন ব্র্যাক সোনামুখী শাখার বাল্য বিয়ে নিরোধ কমিটির আয়োজনে উপজেলার বাল্য বিয়ে, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ কল্পে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম ‘আক্কেলপুর উপজেলাকে সম্পুর্নরুপে বাল্য বিয়ে, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রেখেছেন। লক্ষে তিনি সকল শিক্ষার্থী অভিভাবক,শিক্ষক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মী, মাওলানা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, মহিলা বিষয়ক কর্তা নওজেশ আরা, প্রেস ক্লাবের সভাপতি সফিউল আলম, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মোঃ কায়েম উদ্দিন, ব্রাক সোনামুখী আইনী সুরক্ষা কর্মসুচার সহযোগি অফিসার লিপি খাতুন, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান, সোনামুখী ইউনিয়নের সচিব সজিবুর রহমান সুমন, আক্কেলপুর পৌর বিবাহ রেজিঃ (কাজী) নুরুননবী, ব্র্যাক সোনামুখী শাখার আইন সহায়তা শাখা সহ বিভিন্ন এনজিও কর্তাবৃন্দ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme