সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুরে গত সপ্তাহের নিম্নচাপ প্রভাবিত বৃষ্টিপাতে শাক সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারে বেড়েছে তরিতরকারীর দাম। আগাম আলু চাষে বিলম্ব হবে এমনটাই দাবী কৃষকদের।
উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, সহকারী উপ কৃষি কর্তা রুবেল হোসেন এর তথ্যানুযায়ী ও সরজমিনে গিয়ে দেখা গেছে.গত ১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী নিম্নচাপ প্রভাবিত ভারি ও হালকা বৃষ্টিপাত অব্যাহত ছিল। গত সপ্তাহের বৃষ্টিপাতের পরিমান ছিল প্রায় ১২৮ মিঃ লিঃ। সপ্তাহ ব্যাপি বৃষ্টিপাতে সব চেয়ে ক্ষতির মুখে পড়েছে শীতকালের আগাম সবজির।
সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্থ ফসল রক্ষায় অনেক কৃষক করলা, পটল,কাঁচামরিচ ও বেগুনের ক্ষেতে ঔষধ প্রয়োগ করছেন ক্ষেতের ফসল রক্ষায়। তাতে কোন ফল পাচ্ছেন না কৃষক। দীর্ঘমেয়াদি বৃষ্টিপাতের প্রভাবে গাছের শিকর পচে গেছে। ক্ষতিতগ্রস্থ গাছে যত প্রকার ঔষধ প্রয়োগ করা হক তাতে কোন কাজ হবে না। ক্রমশ গাছগুলো শুকিয়ে যাবে।
কৃষকদের নষ্ট হয়ে যাওযা ফসলের মধ্যে রোপন ও বপন করা করলা, লাউ, বরবটি, শিশ, মরিচ. ঝিংগা.পটল, বেগুন, কেশর বীজ, মুলা, পালংশাক,লাল শাক, সহ অন্যান্য শাক সবজি। সব ধরনের শাক সবজির বাজার প্রতিনিয়ত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন কমে যাবার ফলে। এবার আগাম জাতের আলু ও পিঁয়াজ চাষ বিলম্বিত হওয়ার সংশয় প্রকাশ করছেন কৃষক ও কৃষি বিভাগ।
বিগত ৪০ বছরের পর গত বছর পুনরায় বৃষ্টি যেন স্ব-স্থানে ফিরেছিল। পুরোপুরি জানান দিচ্ছিল ষড়ঋতুর। গত বর্ষা মৌসুমে মে মাস থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছিল প্রায় ২ হাজার মিঃমিঃ-র মতো।
চলতি বর্ষামৌসুম দেরীতে শুরু হলেও তথ্যানুসন্ধানে জানাগেছে এ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে প্রায় ৩’শ ৫০ মিঃমিঃ।
নিম্নচাপ প্রভাবিত বৃষ্টিপাতে কৃষকদের ক্ষতি পোষাতে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কৃষকদেরকে সব ধরণের পরামর্শ প্রদান সহ সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন কৃষি কর্তা ইমরান হোসেন।।
Leave a Reply