আক্কেলপুর উপজেলা বিআরডিবি নির্বাচনে সভাপতি তোজাম্মেল

আক্কেলপুর উপজেলা বিআরডিবি নির্বাচনে সভাপতি তোজাম্মেল

সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পল্লি উন্নয়ন বোর্ড (বি আর ডি বি) নির্বাচনে সভাপতি পদে বে সরকারী ভাবে বিজয়ী হয়েছেন তোজাম্মেল হোসেন ও সহ সভাপতি পদে বে-সরকারী ভাবে বিজয়ী হয়েছেন আবুল কাশেম।

উপজেলা পল্লি উন্নয়ন বোর্ডের (বি আর ডি বি) অফিসার নাজমুন নাহার জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর সোমবার ৩ বছর মেয়াদি বি আর ডি বি পরিচালনা কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ছিলেন ৩৯জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন সকলে। এর মধ্যে সভাপতি ও সহ সভাপতি পদে ১টি ভোট নষ্ট হয়েছে। ১জন চেয়ারম্যান পদের বিপরিতে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। আনারস প্রতিক নিয়ে তোজাম্মেল হোসেন ২৬ ভোট পেয়ে বে সরকারী ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আনারস প্রতিকে ভোট পেয়েছেন ১২ টি ভোট।

সহ সভাপতি ১টি পদের বিপরীতে দু’জন প্রতিদ্বন্দিতা করেছেন। তারা হলেন ঘড়ি প্রতিক নিয়ে আব্দুল কাশেম ও আম প্রতিক নিয়ে আলতাফ হোসেন। ২৮ ভোট পেয়ে বে- সরকারী ভাবে বিজয়ী হয়েছেন আবুল কাশেম । আম প্রতিকধারী আলতাফ হোসেন ভোট পেয়েছেন ১১ টি।

এ ছাড়া ৬টি ব্লকের মধ্যে ৩টি ব্লকের ১,৪ ও ৬ নং ব্লকে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন মাধবী লতা, শ্রী যতিশ চন্দ্র শীল ও আব্দুস সালাম। ৩ ও ৫ নং ব্লকে কোন প্রার্থী ছিলেন না। তবে ২নং ব্লকে দু’ জনের মধ্যে নির্বাচন হয়েছে। ভোটার ছিলেন ৮ জন। ্ এর মধ্যে ১টি ভোট নষ্ট হয়েছে। সাইকেল প্রতিক নিয়ে ৪ ভোট পেয়ে বে সরকারী ভাবে বিজয়ী হয়েছেন আবু বক্কর সিদ্দিক ও নিকটতম প্রার্থী মোঃ কামাল হোসেন মোরগ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩টি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme