আগুনে প্রা*ণ গেল দাদি-নাতনির

আগুনে প্রা*ণ গেল দাদি-নাতনির

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে রুবি আক্তার (৫৫) নামে এক নারী ও তার নাতনি জান্নাত আরার (৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরীয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ছয়টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিহতরা কাদেরিয়া এলাকার স্থানীয় বাসিন্দা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার ভোরবেলা ক্ষতিগ্রস্ত একটি কাঁচা বসতঘরে আগুনের সূত্রপাত হয় এবং মূহুর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় একটি ঘরে আটকা পড়ে রুবি ও জান্নাতের মৃত্যু হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মেদ, এসকান্দার ও সিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষবিশিষ্ট মোট ছয়টি কাঁচা বসতঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গুনিয়া স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল মান্নান জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে দ্রুত অভিযানের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme