আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ইট প্রস্তুতকারী মালিক সমিতি উপজেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ইটের ভাটায় কাজ করা প্রায় শতাধিক শ্রমিক ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভ‚মি) মুনিরা সুলতানার দপ্তরে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের রাস্তা-ঘাট, ঘর-বাড়ি নির্মানসহ সকল উন্নয়ন অবকাঠামো নির্মানে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহৃত রেখেছি।
তারা অভিযোগ করে বলেন, এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং তাদের পরিবারের রুটি রুজির ব্যবস্থা হয় এই শিল্প থেকে। এটি বন্ধ হয়ে গেলে তারা বেকার হয়ে পড়বে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব সরকারকে দিয়ে থাকেন।
ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আবুল খায়ের বলেন, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজিওয়ানা হাসান আন্তরিক হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজ্যাগ ইটভাটর সমস্যা সমাধান হচ্ছে না। সবার আগে ড্রাম চিমনী, ফিক্সড চিমনী ও লাকড়ী দিয়ে পোড়ানো ইটভাটা সম্প‚র্ন বন্ধ করতে হবে। কিন্তু তাহা না করে তার বিপরীত মুখী অবস্থান নিয়ে বৈধ পদ্ধতির জিগজ্যাগ ইটভাটায় জরিমানা ও ভাংচুর করছেন আমরা কোন অবস্থাতেই মেনে নেব না।
Leave a Reply