কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

টি আই টি লায়নর,স্টাফ-রিপোর্টার


“পরিছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানে জয়পুরহাটের কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে কালাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

‘বিডি ক্লিন’ জয়পুরহাটের কালাই শাখা আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। ‘বিডি ক্লিন’ জয়পুরহাট জেলা শাখার অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

আরও বক্তব্য রাখেন, কালাই সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো.ইফতেকার রহমান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সরকার, ‘বিডি ক্লিন’ জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক রাকিবুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালাই শাখার সমন্বয়ক তানিম সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, আমরা সকলেই নিজেদের বাড়ি-ঘর পরিষ্কার রাখি। কিন্তু যতো ময়লা আর নোংরা জিনিস ঘরের বাইরে ফেলে পরিবেশ দূষিত করি। আসলে আমার ঘরকে পরিষ্কার রাখা যেমন আমার দায়িত্ব। ঠিক তেমনি ঘরের বাইরের পরিবেশ পরিস্কার রাখাও আমার দায়িত্ব।

আমরা বাইরের দেশের রাস্তাঘাট ও যাবতীয় পরিবেশ দেখতে পাই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়। উন্নত দেশে এটা সম্ভব হয়েছে সে দেশের সচেতন নাগরিকদের কারণ। আমাদের দেশের সরকার কেন এ ক্ষেত্রে সফল না হওয়ার কারণ আমাদের বেশির ভাগ নাগরিক অসচেতন। তাই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নাগরিকদের সচেতন করতেও আমরা উদ্বুদ্ধ করব।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme