কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

file photo

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট


জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রীজ এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চালকসহ আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত শাহমুদ্দিনের ছেলে মোহাম্মদ ইদ্রিস (৭০) ও একই গ্রামের মৃত লোকমান আলি মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪৫)।

কালাই থানার ওসি (তদন্ত) এসএম কামাল হোসেন জানান, বুধবার বিকেলের দিকে কালাই থেকে একটি প্রাইভেটকার বগুড়ার দিকে যাচ্ছিল। পথে বাঁশের ব্রীজ এলাকায় অপরদিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। এসময় স্থানীয়রা ভ্যানের চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme