কালাইয়ের বিএনপি নেতা খসরুর অসুস্থতায় দোয়া কামনা

কালাইয়ের বিএনপি নেতা খসরুর অসুস্থতায় দোয়া কামনা

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি ও মাত্রাই ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো.আতাউর রহমান তালুকদার খসরু হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ২য় তলায় চিকিৎসাধীন রয়েছেন।

তার পরিবার ও জয়পুরহাট জেলা বিএনপি’র পক্ষ থেকে খসরু’র দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

পরিবার ও স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনার দোয়া অনুষ্ঠান করার জন্য কয়েক দিন থেকে সারাদিন উপজেলার মাত্রাই ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের দাওয়াত দিচ্ছেন মো.আতাউর রহমান তালুকদার খসরু। এর ধারাবাহিকতায় গত ১০ তারিখে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি-শিবসমুদ্র বিএনপি’র বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানের দাওয়াতের বিষয়ে কথা বলতেই হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে তিনি সেখানে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয় নেতাকর্মীরা সেখানে থেকে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ভর্ভি করানো হলে। সেখানকার কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করেন। বর্তমান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ২য় তলায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে মো.আতাউর রহমান তালুকদার খসরু অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে রাজশাহী বিভাগের বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, কালাই উপজেলা শাখা’র বিএনপি’র আহ্বায়ক মো. ইব্রাহীম হোসেন, কালাই উপজেলা শাখা’র বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলমসহ উপজেলা ও জেলা বিএনপি, জিয়া পরিষদ, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল নেতাকর্মীরা শজিমেক হাসপাতালে গিয়ে ভিড় জমায় এবং তাঁর পাশে থাকেন। এছাড়ও দেশের বিভিন্ন জায়গা থেকেও মোবাইল ফোনে বিএনপি’র নেতাকর্মী এবং আত্মীয়স্বজনরা শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

অসুস্থ আতাউর রহমান তালুকদার খসরু ছোট ছেলে এবং কালাই উপজেলা যুবদলের নেতা ও ডেন্টিস্ট্রি মো. আতিকুর রহমান তালুকদার আতিক বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনার দোয়া অনুষ্ঠান করার লক্ষ্যে উপজেলার মাত্রাই ইউনিয়েনের বিএনপি নেতা-কর্মীদের দাওয়াত দিতে গিয়ে গত ১০ তারিখে সন্ধ্যায় কালাই উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি ও মাত্রাই ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও আমার বাবা মো. আতাউর রহমান তালুকদার খসরু হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।

তিনি বলেন, আমার বাবা অসুস্থতার জন্য বিএনপি’র নেতা-কর্মীদেরসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন এ প্রার্থনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন খুব তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করে দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme