কালাইয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার

“বাগান সুন্দর ফুলে, শিশু সুন্দর স্কুলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ের আমান কনফিডেন্স পাবলিক স্কুল অ্যান্ড একাডেমি’র শিক্ষার মান উন্নয়নে জন্য অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার মাত্রাই ইউনিয়নের আমান কনফিডেন্স পাবলিক স্কুল অ্যান্ড একাডেমি’র আয়োজনে আমান কনফিডেন্স পাবলিক স্কুল অ্যান্ড একাডেমি’র চত্বরে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সহকারী অধ্যপক মো. আনোয়ার হোসেন তালুকদাল নান্টু’র সভাপতিত্বে অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম শওকত হাবীব তালুকদার লজিক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা সহকারী কর্মকর্তা আব্দুল্লা আল মামুন।

এছাড়া আরও বক্তব্য রাখেন আমান কনফিডেন্স পাবলিক স্কুল অ্যান্ড একাডেমি’র অধ্যক্ষ মো. আমানুর রহমান তালুকদার আমান, আমান কনফিডেন্স স্কুল অ্যান্ড একাডেমি’র পরিচালক মোছা.কবিতা বানু, উপজেলার বহুতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ জামাত আলী, তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন, আমান কনফিডেন্স স্কুল অ্যান্ড একাডেমি’র সহকারী শিক্ষক রাজীব আহাম্মেদ প্রমুখ।

এই সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে শিক্ষার মানও অনেক এগিয়েছে। আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে। তবে মাত্রাই এর মতো অজপাড়া গাঁয়ে অত্যন্ত মনোরম পরিবেশে আলোর প্রত্যাশায় এ আমান কনফিডেন্স পাবলিক স্কুল অ্যান্ড একাডেমি উঠেছে। ওই এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করাই প্রতিষ্ঠাতাদের মুল উদ্যেশ্য। এই উদ্যেশ্য বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও সু-পরামর্শ খুবই প্রয়োজন বলে তারা মনে করেণ।

বক্তারা আরও বলেন, আপনার সন্তানরা ঠিকমতো স্কুলে আসে কি না, স্কুল শেষে সঠিক সময় বাড়িতে ফিরছে কি না, সে ঠিকমত পড়াশোনা করছে কি না, তার স্কুলের পড়াশোনায় মনোযোগ কেমন, খারাপ কোন আড্ডায় মিশছে কি না, এই সকল বিষয়ে খোঁজ খবর রাখার দায়িত্ব অভিভাবকদের।

এছাড়া ইভটিজিং ও বাল্যবিবাহ বিষয়ে সচেতন হতে হবে। আগামীতে আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আরো যত্নবান প্রয়োজন। তাই শিক্ষার্থীদের বিষয়ে স্কুলের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও অনেক সচেতন হতে হবে।

এ সমাবেশে আমান কনফিডেন্স স্কুল অ্যান্ড একাডেমি’র শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme