কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

কিশোরগঞ্জে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার (১০ মার্চ) দুপুরে তফাজ্জল দীন ইসলাম নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল ওসি আব্দুল্লাহ আল মামুন  জানান, স্থানীয় একটি মাদ্রাসাপড়ুয়া মেয়েটি শনিবার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা তোফাজ্জল দীন ইসলাম মেয়েটিকে মুখ চেপে ধরে মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর গভীর রাতে মেয়েটি বাড়িতে ফিরে স্বজনদের এ ঘটনা জানায়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ আজ ভোররাতে অভিযান চালিয়ে চৌদ্দশত এলাকা থেকে দীন ইসলামকে গ্রেফতার করে।

নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme