কুমিল্লা-ময়মনসিংহ সিটির ভোটের তারিখ জানাল ইসি

কুমিল্লা-ময়মনসিংহ সিটির ভোটের তারিখ জানাল ইসি

সিনিয়র রিপোর্টার, দৈনিক তুলশীগঙ্গা


কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। উভয় সিটিতে সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান জানান, ময়মনসিংহ সিটির সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। একই দিনে বেশ কয়েকটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সারাদেশের কয়েকটি উপজেলা ও জেলা পরিষদে উপনির্বাচন হবে। এর বাইরে মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।

ময়মনসিংহ সিটিতে এবার দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণ হবে। অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাত গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। নির্বাচন কমিশন বিধি অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme