কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ছয়টি স্বর্ণের বারসহ মো. রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম।

শনিবার (৯ নভেম্বর) উপজেলার গোয়ালচত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক মো. হরমুজ এর নেতৃত্বে একটি দল গোয়ালচত্বর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় ভ্যানযোগে সীমান্ত এলাকায় গমনকালে মো. রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।

আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme