জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইসলামপুর এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় খলিলুর রহমান পঁচা (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান পঁচা ক্ষেতলাল উপজেলার সাগরামপুর পাইকপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহত খলিলুর রহমান পঁচা ক্ষেতলাল বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে যাত্রী নিয়ে সাগরামপুর পাইকপাড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ইসলামপুর এলাকায় একটি দ্রুতগামী গরু বোঝায় ভটভটি পেঁছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply