গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

file photo

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। একই ঘটনায় একটি গরুও মারা গেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা ফুয়াদ, রাফি ও মিজানের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়।

আহত শামীমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই গ্রামের তিনজনের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme