গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধিঃ


গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাশন, হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় জেলাবাসী ও ছাত্র জনতার ব্যানারে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র-জনতা। এসময় ইসরায়েল বিরোধী নানা ¯েøাগান দেন তারা।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মোবাশশের আলী শিহাব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ন সদস্য সচিব মোবাশ্বের হোসেন, সংগঠক কেএম সাজিন ও ফাহিম ফয়সাল রাফিসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালাচ্ছে। তারা হামলা করে শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করছে। গাজাকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিচ্ছে। যা নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। তাই ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme