গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ যুবকের মৃ/ত্যুদণ্ড

গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ যুবকের মৃ/ত্যুদণ্ড

বরিশালে গৃহবধূকে গণধর্ষণের মামলায় চার যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাসেল গাজী, মো. রোকন খান, মো. রাজিব জমাদ্দার এবং মো. জাহিদ হাওলাদার। আদালত তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

২০১৬ সালের ৯ নভেম্বর বিকেলে আসামি রাসেল গাজী প্রতিবেশী গৃহবধূর বাসায় প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালান। ব্যর্থ হয়ে ক্ষুব্ধ রাসেল পরদিন (১০ নভেম্বর) সন্ধ্যায় তার সহযোগী রোকন খান, রাজিব জমাদ্দার ও জাহিদ হাওলাদারকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে ওই গৃহবধূকে অপহরণ করেন।তারা ভুক্তভোগীকে অটোরিকশাযোগে বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় নিয়ে যান। সেখানে হাত-পা ও মুখ বেঁধে তাকে সারা রাত পালাক্রমে গণধর্ষণ করা হয়। পরদিন সকালে আসামিরা তাকে উলঙ্গ অবস্থায় ফেলে পালিয়ে যান। সকালে স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করেন। তবে কিছু ব্যক্তি তাকে অপমান ও মারধর করেন। পরে তিনি আহত অবস্থায় বাড়ি ফিরে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়ায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme