চট্টগ্রামে লরিচাপায় তিন শ্রমিক নিহত

চট্টগ্রামে লরিচাপায় তিন শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের মীরসরাইয়ে লরিচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার  সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই গ্যাস লাইন মেরামতের কাজ করতেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক বেপারির ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। তারা সবাই গ্যাস লাইন মেরামতের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী  জানিয়েছে, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় একজন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনিও মারা যান। এছাড়া দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামী লরির চাপায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় লরিটি আটক করে থানায় নেয়া হলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme