চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুরে সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে মা ও ছেলের মৃত্যু হয়। একই সময়ে বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া আরেক গ্রামের নারীর মৃত্যু হয়।

নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৮), তাদের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৭) এবং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে মাকসুদা (২৬)।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme