চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

simanto
file photo

অনলাইন ডেস্ক:


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তার নাম অলিউল ইসলাম। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনির ছেলে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে এ ঘটনা ঘটে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাত তিনটার দিকে অলিউলসহ আরও ৫-৬ জন চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় তাদের প্রতিহত করতে টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে অলিউল গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঘটনাটি সীমান্তের ওপারে ভারতীয় অংশে ঘটেছে বলে দাবি করেছেন অধিনায়ক গোলাম কিবরিয়া। তবে সীমান্তে গুলির ঘটনায় বিএসএফ-কে পত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে একটি সূত্র জানায়, আহত অলিউলকে উদ্ধার করে তার সহযোগীরা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসা না নিয়ে অজ্ঞাতস্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme