ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।

সোমবার সোয়া দুইটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর দাশপাড়া গ্রামের মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রুহুল আমিন (৪৭)। নিহত রুহুল আমিন হাফেজ মৌলভীর ছেলে।

জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাই মোঃ রুহুল আমিন (৫২) ও মো. রেজাউল করিম (৪২) মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কির জেরে  দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে জখম করে। এতে ছোট ভাই রেজাউলের ধারালো অস্ত্রের কোপের বড় ভাই রুহুল আমিন গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন। ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme