জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ কৃষকের

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ কৃষকের

প্রতিকী ছবি

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুজন হলেন- একই উপজেলার সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আকরাম হোসেন (৪২) ও একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে আব্দুল হানিফ (৪৫)।
শেরপুর সদর থানার এসআই আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বোরো খেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক আকরাম। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারই কৃষিশ্রমিক হানিফ। এতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme